শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ৩২৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে জয় পেতে কাল মঙ্গলবার শেষ দিনে ৩২৮ রান তুলতে হবে শ্রীলঙ্কাকে। লঙ্কানদের হাতে রয়েছে ৮ উইকেট। বাস্তবতা বলছে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করে এ লক্ষ্যে পৌঁছা লঙ্কানদের জন্য যথেষ্টই কঠিন হবে।জয় পেতে শ্রীলঙ্কার সামনে ৩৯৩ রানের লক্ষ্য নির্ধারিত হয়েছিল। এ লক্ষ্যে খেলতে নেমে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৬৫ রান। এর মানে, আরও ৩২৮ রান প্রয়োজন শ্রীলঙ্কার।বিনা উইকেটে ২৭ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২৭৮ রানে। ৫ উইকেটে ৪৫০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৩৬ রানে। প্রথম ইনিংসে লঙ্কানদের চেয়ে ১১৪ রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া।আগের দিন অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটসম্যান এড কোয়ান ও ডেভিড ওয়ার্নার দুজনই আজ হাফ সেঞ্চুরি করেন। ওয়ার্নার আউট হন ৬৮ ও কোয়ান ৫৬ রানে। অধিনায়ক মাইকেল ক্লার্ক ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ফেরেন ব্যক্তিগত ৫৭ রানে। মাইক হাসি ৩১ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে রঙ্গনা হেরাথ সর্বোচ্চ পাঁচটি উইকেট শিকার করেন। তিনটি উইকেট নেন ওয়ালেগেদারা।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৪৭ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের। উদ্বোধনী দুই ব্যাটসমস্যান করুণারত্নে ৩০ ও দিলশান ১১ রান করে আউট হন। ওয়াটসন ও স্টার্ক একটি করে উইকেট নেন। সূত্র: ক্রিকইনফো।