শেষ দিনে সিদ্দিকুর ৫৯ থেকে ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসকান্দার জোহর ওপেনে দ্বিতীয় রাউন্ড শেষে ৫৯ নম্বরে ছিলেন সিদ্দিকুর। বাজে আবহাওয়ার কবলে পড়ে সংক্ষিপ্ত হয়ে যাওয়া টুর্নামেন্টের শেষ দিনে কাল পারের চেয়ে ৫ শট কম খেলেছেন বাংলাদেশি গলফার। খেলেছেন ৭টি বার্ডি। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৬ শট কম খেলে ২০ লাখ ডলারের টুর্নামেন্টটা সিদ্দিকুর শেষ করেছেন ২১ নম্বরে থেকে। পেয়েছেন ২০ হাজার ডলার প্রাইজমানি।শেষ দিনে পারের চেয়ে ১১ শট কম খেলা সার্জিও গার্সিয়া হয়েছেন চ্যাম্পিয়ন। সব মিলিয়ে পারের চেয়ে ১৮ শট কম খেলেছেন এই স্প্যানিশ। মালয়েশিয়ার এই টুর্নামেন্ট দিয়েই শেষ হলো এ বছরের এশিয়ান ট্যুর। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।