শেষ পর্যন্ত কানাডা গেলেন নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত কানাডার ভিসা পেলেন নাসির হোসেন। কাল সকালে ভিসা পেয়ে জাতীয় দলের এই ক্রিকেটার রাতেই রওনা হয়ে গেছেন টরন্টোর উদ্দেশে। আগামী ১২ মে এশিয়া একাদশের হয়ে আন্তর্জাতিক একাদশের বিপক্ষে একটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তিনি। ম্যাচের আয়োজক ক্রিকেট কানাডা।ঢাকায় কানাডার হাইকমিশন নাসিরের ভিসার আবেদন প্রত্যাখ্যান করার পর বিসিবি ক্রিকেট কানাডার সঙ্গে যোগাযোগ করে। সূত্র জানিয়েছে, মূলত ক্রিকেট কানাডার সভাপতি রাভিন মুর্তি আর কানাডার সংস্কৃতি মন্ত্রণালয়ের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত প্রীতি ম্যাচ খেলতে কানাডা যাওয়া হলো নাসিরের।