শেষ পর্যন্ত চীনা প্রদর্শনী
প্রথম ফাইনালটা মিনিট কুড়ির মধ্যেই শেষ। খেলা দেখতে এসে অনেকেরই অতৃপ্তি। এত তাড়াতাড়ি শেষ! কিন্তু লিউ গাংয়ের তাতে কী আসে-যায়, স্বদেশি সান মেং এনকে ১১-৭, ১১-১, ১১-৯, ১১-৯-এ হারিয়ে মেয়েদের এককের শিরোপা নিজের করে নিতে বেশি সময় নিল না চীনের এই তরুণী।বঙ্গবন্ধু আন্তর্জাতিক যুব টেবিল টেনিসে পরে হলো ছেলেদের এককের ফাইনাল। এখানেও প্রতিযোগী দুজনই চীনের। তবে এই ম্যাচটা ছিল বেশ জমজমাট। জ্যাং জিয়ারুইকে ১১-৫, ১২-১২, ৫-১১, ১০-১২, ১১-৮, ১১-৯ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন জ্যাং ডি।চীন কেন টিটিতে বিশ্বসেরা—তা এই প্রতিযোগিতায় আরেকবার প্রমাণ হয়েছে। সর্বচীন ফাইনাল চীনা প্রতিযোগীদের কাছে ছিল নিজেকে তুলে ধরার উপলক্ষ। কাল মিশ্র দ্বৈতে ছেলে-মেয়ে বিভাগের শিরোপাও জিতেছে এর আগে ছেলেদের দলীয় শিরোপা নেওয়া চীনই। মেয়েদের শিরোপা জিতেছে থাইল্যান্ড। ছেলেদের গ্রুপে দলগত রানার্সআপ ভারত। এ ছাড়া পাঁচ বিভাগে ১০টি পদকের আটটিই জিতেছে চীন।এ প্রতিযোগিতা উলপক্ষে গত কয়েক দিন পল্টন উডেনফ্লোর জিমনেসিয়াম ছিল বেশ মুখরিত। বাংলাদেশ দল আগেই বিদায় নিয়েছে, তবে দীর্ঘদিন পর দেশে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়ায় টিটি অঙ্গনেও সাড়া পড়েছে।