শেষ পর্যন্ত জেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্জ অরিয়েরের শনির দশা যেন কাটছেই না। গত মেতে এক পুলিশ অফিসারকে কনুই দিয়ে গুঁতো মারার জন্য অভিযুক্ত হয়েছিলেন পিএসজি ডিফেন্ডার। সেই অপরাধে এবার দুই সপ্তাহের জন্য যেতে হবে জেলে। অবশ্য এখনই চৌদ্দ শিকের ভেতর যেতে হচ্ছে না, অরিয়েরের আইনজীবী আপিলের আবেদন করেছেন। সেই সুযোগে কাল চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটাও খেলে ফেলার একটা সম্ভাবনা আছে। তবে অরিয়ের যেভাবে একের পর এক অঘটন ঘটাচ্ছেন, পিএসজি সেই ঝুঁকি নেবে কি না সন্দেহ। গত সপ্তাহে মোনাকোর সঙ্গে করেছেন আত্মঘাতী গোল। এরপর এই সপ্তাহেই তুলুজের সঙ্গে দেখেছেন লাল কার্ড। তার আগে গত মৌসুমে কোচ ও খেলোয়াড়দের নিয়ে আপত্তিকর মন্তব্য করে পাঁচ সপ্তাহ নিষিদ্ধ হয়েছিলেন। এএফপি।