শেষ পর্যন্ত জয় হলো সাকিবেরই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লড়াইটা ছিল দুই বাঁহাতি অলরাউন্ডারের। কিন্তু সাকিব আল হাসানের সঙ্গে কি আর মোহাম্মদ সোহরাওয়ার্দী শুভ পেরে ওঠেন! সাকিবই তাই জিতলেন। দলকে তুলে নিয়ে গেলেন ফাইনালেও। কাল সিজেকেএস করপোরেট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সাকিবের দল এফএমসি ফাইটার ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম সুপার কিংসকে।
ব্যাট হাতে সাকিব সর্বোচ্চ ৩৯ রান করার পর বল হাতে নিয়েছেন ২ রানে ৩ উইকেট। সাকিবের দলের সঙ্গে বলতে গেলে একাই লড়েছেন সোহরাওয়ার্দী। মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেছে দল, তিনি একাই করেছেন ২৮ রান। বোলিংয়েও নিয়েছেন ২২ রানে ৪ উইকেট। কিন্তু দলের বাকিদের ব্যর্থতায় বড় পরাজয়ই মেনে নিতে হয়েছে তাঁকে। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন সাকিব।