শেষ পর্যন্ত দ্রগবা চীনেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলাস আনেলকার পথ ধরে দিদিয়ের দ্রগবাও নাম লেখালেন চীনা ক্লাব সাংহাই শেনহুয়ায়। চুক্তিপত্রে সই করে চেলসির সাবেক আইভরিয়ান তারকা আড়াই বছরের জন্য হয়ে গেলেন সাংহাইয়ের। চুক্তিটা বড় অঙ্কেরই। ক্লাবে যোগ দিয়েই দ্রগবা হয়ে যাবেন চীনা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। সাংহাইতে তাঁর সাপ্তাহিক বেতন হবে দুই লাখ পাউন্ড! এএফপি।