শেষ পর্যন্ত বাংলাদেশ ষষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ হারিয়ে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড থেকে শেষ পর্যন্ত ষষ্ঠ হয়েই ফিরছে বাংলাদেশ। ওমানের কাছে হেরে শেষ চারে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায় আগেই। কাল সিঙ্গাপুরে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে ইউক্রেনকে হারাতে পারলে পঞ্চম হওয়া যেত। সেটাও হলো না। ইউক্রেনের কাছে ৩-১ গোলে হেরে জুটল ষষ্ঠ স্থান।
ম্যাচের ৪ মিনিটে দিয়াচুক সারজির ফিল্ড গোলে প্রথম এগিয়ে যায় ইউক্রেন। ২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আরতেম ওজেরেস্কি। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের সান্ত্বনাসূচক গোলটি করেন অধিনায়ক কৃষ্ণ কুমার। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ইউক্রেনের জয় নিশ্চিত করেন (৩-১) পাজিউক ভিয়াচেস্লাভ।
সিঙ্গাপুরে দ্বিতীয় রাউন্ড শুরুর আগে এই ইউক্রেনের সঙ্গেই শেষ প্রস্তুতি ম্যাচে অন্তিম মুহূর্তের গোলে ২-১-এ হেরেছিল জিমি-কৃষ্ণদের বাংলাদেশ।