শেষ পর্যন্ত বৃষ্টিরই জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবহাওয়ার পূর্বাভাস বলছিল বৃষ্টি হবে রোববার সারা দিনই। পূর্বাভাস সত্যি হয়নি। কাল সকাল থেকেই গোয়ার আকাশে চকচকে রোদ ছিল। তবে ক্ষতি যা হওয়ার, আগের কদিনের টানা বৃষ্টিতেই হয়ে গিয়েছিল। সারা বছর ফুটবল খেলা হয় যে আউটফিল্ডে, গ্রাউন্ডসম্যানরা অক্লান্ত পরিশ্রম করেও খেলার উপযোগী করতে পারেনি সেই আউটফিল্ডকে। কয়েক দফা পরিদর্শনের পর স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া ৫ উইকেটের জয়ই তাই সিরিজ জিতিয়ে দিল ভারতকে। বৃষ্টির কারণে কোচিতে প্রথম ওয়ানডেতেও মাঠে গড়ায়নি বল। ওয়েবসাইট।