শেষ পর্যন্ত সপ্তম সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আদর্শ’ আর্নি এলসের সঙ্গে খেলার উত্তেজনাই কি কাল হলো? কাল আবারও যে হতাশ করলেন সিদ্দিকুর! তৃতীয় রাউন্ড শেষে দুইয়ে থাকলেও ভেনেশিয়ান ম্যাকাও ওপেনে শেষ পর্যন্ত যৌথভাবে সপ্তম হয়েছেন বাংলাদেশের গলফার। শেষ দিনে পারের সমান শট খেলা সিদ্দিকুর সব মিলিয়ে খেলেছেন ২৭৬ শট। যেটা পারের চেয়ে ৮ শট কম। পারের চেয়ে ১৬ শট কম খেলে শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়ার স্কট হেন্ড। চারটি মেজরজয়ী এলস (-১২) যৌথভাবে হয়েছেন তৃতীয়। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।