শেষ পর্যন্ত সপ্তম সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের শুরুতে লিডারবোর্ডে ওপরের দিকেই ছিলেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দিল্লির হিরো ইন্ডিয়ান ওপেন গলফে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ধূসর হয়েছে সিদ্দিকুর রহমানের। শেষ পর্যন্ত যুগ্মভাবে সপ্তম হয়েছেন তিনি। সবচেয়ে বাজে দিন কাটিয়েছেন গতকালই, চতুর্থ রাউন্ডে পারের চেয়ে ৬ শট বেশি খেলেছেন। বগি ৬টি, বার্ডি ১টি। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন ‘লোকাল হিরো’ অনির্বাণ লাহিড়ী।