শেষ পর্যন্ত স্পেন আর চিলিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলিকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে ফেবারিট স্পেন। একই সময়ে সুইজারল্যান্ড-হন্ডুরাস ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় হেরেও গ্রুপ রানার্সআপ চিলি, যার অর্থ তারাও গেল শেষ ষোলোতে।স্পেন-চিলি দু দলেরই পয়েন্ট ৬। গোলগড়ই নির্ধারণ করেছেগ্রুপ চ্যাম্পিয়নশিপ। স্পেনের গোলগড় +২, চিলির +১। দ্বিতীয় রাউন্ডে স্পেনের প্রতিপক্ষ পর্তুগাল আর চিলির ব্রাজিল। প্রথমার্ধেই দুই গোল করে ফেলে স্পেন। ৩০ গজ দূর থেকে ফাঁকা পোস্টে বল পাঠিয়েছেন আগের ম্যাচে দুই গোল করা স্ট্রাইকার ডেভিড ভিয়া। আন্দ্রেস ইনিয়েস্তা ২-০ করে দেন ৩৭ মিনিটে। ঠিক গোলের পরপরই ১০ জনের দলে পরিণত হয় চিলি, ৪৭ মিনিটে ২-১ করে দেন মিলার।