শেষ পর্যন্ত হ্যাজার্ড চেলসিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার সিটি কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড নয়, লিলের বেলজিয়ান তরুণ ইডেন হ্যাজার্ডের নতুন ঠিকানা হচ্ছে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন চেলসি। গত পরশু ২১ বছর বয়সী হ্যাজার্ড নিজেই জানিয়েছেন তা।টুইটারে হ্যাজার্ড জানিয়ে দিয়েছেন, ‘আমি চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি।’ পাঁচ বছর মেয়াদি চুক্তিটা চার কোটি ইউরোর হচ্ছে বলেই খবর, যা বেলজিয়ান কোনো খেলোয়াড়ের জন্য রেকর্ড। মাসিক বেতন নাকি পাঁচ লাখ ৫০ হাজার ইউরো! ২০০৭ সালে লিলের হয়ে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু। বেলজিয়ামের হয়ে ২৭টি ম্যাচ খেলা তরুণ সর্বশেষ দুই মৌসুমেই পেয়েছেন ফ্রান্সের লিগ ওয়ানের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি। রয়টার্স ও এএফপি।