শেষ পর্যন্ত ১৭তম জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীরে এসে তরি ডোবালেন জামাল হোসেন মোল্লা। জামশেদপুরের টাটা ওপেন গলফে চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক, শেষ দিন বাজে পারফরম্যান্স করে শেষ পর্যন্ত ১৭তম স্থানে নাম লিখিয়েছেন বাংলাদেশের গলফার। শেষ রাউন্ডে পারের চেয়ে ৭ শট বেশি খেলেছেন। অথচ প্রথম রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলেছিলেন, দ্বিতীয় রাউন্ডে খেলেছিলেন ৭ শট কম, তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ২ শট কম। এমন ধারাবাহিক পারফরম্যান্সই জামালকে যুগ্মভাবে শীর্ষে রেখে শেষ রাউন্ডে নামিয়েছিল কোর্সে। জামালের সঙ্গে আগের রাউন্ড পর্যন্ত শীর্ষে থাকা বেঙ্গালুরুর গলফার এম ধর্ম হয়েছেন চ্যাম্পিয়ন। বাংলাদেশের আরেক গলফার সাখাওয়াত হোসেন ৪৭তম হয়ে শেষ করেছেন প্রতিযোগিতা।