শেষ পর্যন্ত ২৯তম সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম রাউন্ডে পারের চেয়ে ৪ শট কম, ম্যানিলা মাস্টার্সে শুরুটা ভালোই করেছিলেন সিদ্দিকুর রহমান। বাংলাদেশের গলফার ১০ লাখ ডলারের টুর্নামেন্টটা শেষ রাউন্ডেও ভালো করলেন। কাল শেষ দিনে পারের চেয়ে ৫ শট কম খেলেছেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে যৌথভাবে ২৯তম হয়েছেন তৃতীয় রাউন্ড শেষে ৪৪-এ থাকা সিদ্দিকুর। কাল শেষ রাউন্ডে ৬টি বার্ডি করেছেন সিদ্দিকুর, বগি ১টি। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের পারফরম্যান্সেই পিছিয়ে দিয়েছে তাঁকে।
৭৯৩৩.৩৩ মার্কিন ডলার প্রাইজমানি জিতেছেন সিদ্দিকুর। চ্যাম্পিয়ন হয়ে ১ লাখ ৮০ হাজার ডলার পকেটে পুরেছেন ভারতের শিবশঙ্কর চৌরাসিয়া। মালয়েশিয়ার নিকোলাস ফুং ও যুক্তরাষ্ট্রের স্যাম চিয়েনের সমান শট (-১৯) খেললেও চৌরাসিয়া ভারতের বাইরে প্রথম শিরোপা জিতেছেন প্লে-অফ খেলে। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।