শেষ বলে ছয় মেরে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে ১ বল। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ৫ রান। এমন উত্তেজনার মধ্যেও মাথা ঠান্ডা রেখে ব্যাট চালালেন ডোয়াইন ব্রাভো। কলকাতার বোলার রজত ভাটিয়ার শেষ বলটি শূন্যে ভাসিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। এই ছক্কাতেই ৫ উইকেটে জয় চেন্নাইয়ের।ব্রাভোর নাটকীয় ফিনিশিংয়ের আগে চেন্নাইয়ের ইনিংসকে একটা ভিত্তির ওপর দাঁড় করান মাইক হাসি, ৩৯ বলে করেন ৫৬ রান। এর আগে অধিনায়ক গৌতম গম্ভীরের ফিফটিতে (৪৩ বলে ৬২) ৬ উইকেটে ১৫৮ রান করে কলকাতা।দিনের বেঙ্গালুরু-মুম্বাই ম্যাচটিরও নিষ্পত্তি শেষ ওভারে। ফলাফলও একই, ৫ উইকেটে জয়ী মুম্বাই। ফ্লাডলাইট নিভে যাওয়া, টানা চারটি ফ্রি হিট(!), মুনাফ প্যাটেলের এক ওভারেই মায়াঙ্ক আগারওয়ালের ২৪ রান নেওয়া—সবই ছিল এই ম্যাচে! শেষ ওভারে ১৪ রান তুলে ৫ উইকেটে জিতে যায় মুম্বাই। ২১ বছরের আগারওয়ালের ৩০ বলে অপরাজিত ৬৪ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৭১ রান করে বেঙ্গালুরু। ৪ রানে ২ ও ৫১ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলা মুম্বাইকে জেতায় অম্বাতি রাইডু (৫৪ বলে ৮১*) এবং কাইরান পোলার্ডের (৩১ বলে ৫২*) অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি। ওয়েবসাইট।