শেষ বলে জিতেছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বলটায় ৩ রান দরকার ছিল ইংল্যান্ডের, স্ট্রাইকে অধিনায়ক এউইন মরগান। কিন্তু অশোক দিন্দার শেষ বলটাকে সাইটস্ক্রিনে আছড়ে ফেলেই দলকে জেতালেন মরগান। কাল মুম্বাইয়ে উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ ড্র করেই বড়দিন করতে দেশে ফিরছে ইংল্যান্ড। ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করা ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন ওপেনার মাইকেল লাম্ব (৩৪ বলে ৫০) ও অ্যালেক্স হেলস (৩৩ কলে ৪২)। ৮.২ ওভারেই ৮০ রান আসে উদ্বোধনী জুটিতে। শেষ ১০ ওভারে ৮৮ ও ৫ ওভারে ৫১ রান দরকার ছিল ইংল্যান্ডের। চার নম্বরে নেমে ২৬ বলে ৫ চার ও ২ ছয়ে হার না মানা ৪৯ রান করেই ম্যাচসেরা মরগান। ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন যুবরাজ সিং । এর আগে টস হেরে ব্যাট করা ভারতের ১৭৭ রানে ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান দুজনের। বিরাট কোহলি ২০ বলে ও ধোনি ১৮ বলে করেছেন এই রান। ওয়েবসাইট।