প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ বলে ছয় মেরে জয়। এটি টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়। শেষ বলে মীমাংসা হওয়া টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ইনিংসও এটি। অরুণ কার্তিকের এক ছক্কাতেই পরশু একসঙ্গে অনেক রেকর্ড দেখল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স-দক্ষিণ অস্ট্রেলিয়া ম্যাচটি। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করার রেকর্ডটি কেপ কোবরাসের। এ বছরের মার্চেই দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রতিযোগিতায় টাইটানসের করা ২২২ রান ২ বল হাতে রেখেই টপকে গিয়েছিল দলটি। শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচের আগের রেকর্ডটি ছিল লাহোর ইগলসের। ২০০৫ সালে শিয়ালকোট স্ট্যালিয়নসের বিপক্ষে ছিল সেটি, ২১০ টপকাতে শেষ বলে বলে দরকার ছিল ২ রান, ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন আলী আজমত।