শেষ বলে মুম্বাইর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওভারে জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ানসের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ছিল ৩ উইকেট। দ্বিতীয় বলেই লাসিথ মালিঙ্গার ছক্কায় মুম্বাইর জয়ের সমীকরণটা সহজ হয়ে যায়। কিন্তু শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুই ব্যাটসম্যানের রান আউটে ‘যেকোনো দলই জিততে পারে’ পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ বলে ২ রান তুলে মুম্বাই ইন্ডিয়ানস (৯৯/৯) যে ১ উইকেটে জিতল, এখানেও আছে ‘ঘটনা’। ব্যাটসম্যান যুজবেন্দ্র চাহাল বল খেলেই পড়িমড়ি করে দৌড় দিয়েছিলেন। ১ রানের জায়গায় ২ রান হয়েছে প্রতিপক্ষ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (টিঅ্যান্ডটি) ফিল্ডারদের ভুলে। এর আগে প্রথমে ব্যাট করে টিঅ্যান্ডটি ১৬.২ ওভারে করে ৯৮ রান। ওয়েবসাইট।