শেষ মুহূর্তে জয় ম্যানসিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের আজকের খেলায় টোটেনহামের বিপক্ষে ২-১ গোলের ঘামঝরানো জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত খেলায় ছিল ১-১ গোলের সমতা। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হবে দুই দলকে—এমনটাই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ৮৮ মিনিটে চমত্কার একটি গোল করে ম্যানসিটিকে জয় এনে দিয়েছেন এডিন ডেকো। ম্যানচেস্টার সিটির পক্ষে অপর গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। এই জয় দিয়ে ১১ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে গতবারের শিরোপাজয়ীরা।আজ ম্যাচের প্রথম গোলটি করেছিল টোটেনহামই। প্রথমার্ধের ২১ মিনিটে টোটেনহামকে এগিয়ে দেন স্টিভেন কাউকার। এরপর ম্যাচে সমতা ফেরাতে বেশ কষ্ট করতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় রবার্তো মানচিনির শিষ্যদের। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে সমতাসূচক একটি গোল করে ম্যানসিটি শিবিরে স্বস্তি ফেরান সার্জিও অ্যাগুয়েরো। আর ৮৮ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ডেকো।আজ দিনের অপর খেলায় মুখোমুখি হবে চেলসি ও লিভারপুল।—সকারনেট