শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ আমেরিকান সামোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেবারে ৯০তম মিনিটে গিয়ে স্বপ্নভঙ্গ হলো আমেরিকান সামোয়ার। ম্যাচের শেষ মুহূর্তে সিলাও মালোর গোলটাতেই আমেরিকান সামোয়ার স্বপ্ন ভেঙে দিয়ে প্রতিবেশী সামোয়া উঠে গেল বিশ্বকাপ বাছাইপর্বের ওশেনিয়া অঞ্চলের দ্বিতীয় রাউন্ডে।সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি হয়েছিল দুই সামোয়া। এর আগে টোঙ্গাকে হারিয়ে নিজেদের প্রথম আন্তর্জাতিক জয়, পরের ম্যাচে কুক আইল্যান্ডের সঙ্গে ড্র—আমেরিকান সামোয়াকে বড় স্বপ্নই দেখাচ্ছিল। এ-যাত্রায় তা পূরণ না হলেও প্রাপ্তির খাতা একেবারে শূন্য নয়।টোঙ্গার বিপক্ষে জেতার আগে জয় কী জিনিস, সেটা তারা জানতই না। এক দশকে টানা ৩০ ম্যাচে হেরেছে। হজম করেছে ২২৯টি গোল, যার মধ্যে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১-০ গোলের সেই রেকর্ড পরাজয়ও। রয়টার্স।