উত্তেজনাপূর্ণ ম্যাচে লিভারপুলের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়াল গতবার তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করা আর্সেনাল। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি কোনো দলই।প্রথমার্ধের শেষ মুহূর্তে আর্সেনাল ডিফেন্ডার লরেন্ট কোসিলনিকে বাজেভাবে ফাউল করার দায়ে লালকার্ড দেখেন ইংলিশ ডিফেন্ডার জো কোল। লিভারপুলের জার্সি গায়ে প্রথম ম্যাচেই লালকার্ড দেখলেন কোল। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ জনের লিভারপুলের বিপক্ষেও খুব একটা সুবিধা আদায় করতে পারেনি আর্সেনাল। বরং দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে গানাররা। হাভিয়ের ম্যাচেরানোর পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ডেভিড নোগ।খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে লিভারপুল গোলরক্ষক জোসে রেইনার ছেলেমানুষি একটা ভুলের কারণে জয় হাতছাড়া হয়ে যায় অল রেডদের। টমাস রোসিকির ক্রস থেকে মারুয়ানে চামাকের শট লিভারপুলের গোলপোস্টে লেগে ফিরে আসে। সেই ফিরতি বল ধরতে গিয়েই রেইনার হাত ফসকে বল জড়ায় লিভারপুলের জালে। ওয়েবসাইট।