শেষ মুহূর্তের গোলে জিতল সুইজারল্যান্ড

এ বিশ্বকাপের প্রথম ড্র-ম্যাচ হওয়া প্রায় চূড়ান্ত। ঠিক এ সময় অ্যান্টি-ক্লাইম্যাক্স। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে সুইজারল্যান্ডের রিকার্ডো রড্রিগেজের বাড়িয়ে দেওয়া পাসে হ্যারিস সেফারোভিচ দারুণ ফিনিশিংয়ে ইকুয়েডরকে ২-১ গোলে হারাল সুইসরা।
‘জ্যোতিষী’ গিনিপিগ ‘মাদামে শিভা’র ভবিষ্যদ্বাণী ঠিকই হলো। মাদামে শিভার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ই-গ্রুপের প্রথম এ ম্যাচে জিতবে সুইজারল্যান্ড। শেষমেশ হলোও তাই! ২২ মিনিটে এনার ভ্যালেন্সিয়ার দারুণ হেডে বল জড়িয়ে গেল সুইজারল্যান্ডের জালে। ০-১ গোলে এগিয়ে গেল ইকুয়েডর। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে হেডে দলকে সমতায় ফেরালেন সুইজারল্যান্ডের আদমির মেহেমদি। একদম শেষ মুহূর্তে সেফারোভিচর ওই গোল। চূড়ান্ত স্কোরলাইন সুইজারল্যান্ড ২:১ ইকুয়েডর।
ওটমার হিটজফিল্ডের দল এবার বাছাইপর্বে হারেনি ১০ ম্যাচের একটিতেও। সে ধারা অব্যাহত থাকল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও। ম্যাচে সুইসদের আধিপত্য ছিল বলার মতোই। তাদের দখলে বল ছিল ৬২ শতাংশ।
সুইসদের জয় ছিনিয়ে আনার গোল দেখুন থ্রিডিতে