শেষ ম্যাচে আবার হারল সালমারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজে জয়ের স্বাদ পাওয়া যায়নি। টি-টোয়েন্টি সিরিজটা জয় দিয়ে শুরু হলেও পরশু দ্বিতীয় ও শেষ ম্যাচে হেরেছে বাংলাদেশ মহিলা দল। ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে হেরেছে ৬ উইকেটে।প্রথমে ব্যাট করে ৬ উইকেটে মাত্র ৯৬ রান করেছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক সালমা করেছেন সর্বোচ্চ ২৩ রান। এ ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন শুধু লতা (২২) ও রুমানা (১৯)। জবাবে পাকিস্তান মহিলা দল ৪ ওভার বাকি থাকতেই জিতে যায় ম্যাচ। বল হাতেও সফল সালমা ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। ২১ রানে ১ উইকেট পেয়েছেন রিতু মণি।