শেষ ম্যাচে উড়েই গেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার ডাম্বুলায় কাল এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ১৩৯ রানে হেরেছে বাংলাদেশ। শহীদ আফ্রিদির ঝোড়ো সেঞ্চুরির সুবাদে বাংলাদেশের সামনে ৩৮৬ রানের অসম্ভব এক টার্গেট ছুড়ে দেয় টুর্নামেন্ট থেকে আগেই বাদ পড়ে যাওয়া আরেক দল পাকিস্তান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৪৬ তুলতে পারে বাংলাদেশ।জয়ের লক্ষ্যে ঝোড়ো ব্যাট শুরু করেছিলেন তামিম ইকবাল। ৩৪ রান করে যখন আসিফের বলে উইকেটের পেছনে ধরা পড়লেন, তখন দলের রান ৩৯! এরপর দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ১৬০ রানের জুটি গড়ে জয়ের আশা দেখাচ্ছিলেন জুনায়েদ সিদ্দিক ও ইমরুল কায়েস। কিন্তু ইমরুল আউট ৬৬ রানে। জুনায়েদ সেঞ্চুরি পাননি মাত্র ৩ রানের জন্য। এরপর বলার মতো রান পাননি বাংলাদেশের আর কেউই।৩৫ বলে ফিফটি আর ৫৩ বলে সেঞ্চুরির পর ৬০ বলে ১২৪ রান (১৭টি চার, ৪টি ছক্কা) করে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানের রান ৭ উইকেটে ৩৮৫, এটা ওয়ানডেতে তাদের সর্বোচ্চ রান। আর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ৫০ ওভারে ৩৮৫/৭ (আফ্রিদি ১২৪, ফারহাত ৬৬, শাহজাইব ৫০, উমর ৫০; মাশরাফি ৫-০-৪৭-০, শফিউল ১০-০-৯৫-৩, রাজ্জাক ১০-০-৪৮-১, সোহরাওয়ার্দী ৮-০-৬৫-০, মাহমুদউল্লাহ ৭-০-৫২-০, সাকিব ১০-০-৭৩-২)। বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৬/৫ (তামিম ৩৪, ইমরুল ৬৬, জুনায়েদ ৯৭, মুশফিকুর ১, সাকিব ২৫, জহুরুল ১১*, মাহমুদউল্লাহ ০*; শোয়েব ১/২২, আসিফ ১/৬০, আফ্রিদি ১/৫৪, ফারহাত ১/২১)। ফল: পাকিস্তান ১৩৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শহীদ আফ্রিদি।