শেষ ম্যাচে খেলল ব্যাটসম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ভালো পারফরমেন্স দেখালেও আগের ম্যাচগুলোর মতো বোলিং ব্যর্থতার কারণে হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ। ৩৬২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ২৯৫ রানে। ৬৬ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হলো টাইগারদের।৩৬২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিলেন দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে মাত্র ৪.৩ বলেই তাঁরা যোগ করেন ৪৩ রান। পঞ্চম ওভারে ১৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে জনসনের বলে বোল্ড হন তামিম। এর পরও লড়াইটা বেশ ভালোমতোই চালিয়ে গেছেন ইমরুল কায়েস। দ্বিতীয় উইকেটে শাহরিয়ার নাফীসকে নিয়ে গড়েন ১৩৬ রানের অসাধারণ এক জুটি। দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিরও খুব কাছাকাছিও গিয়েছিলেন ইমরুল। কিন্তু দলীয় ১৭৯ রানের মাথায় ৯৫ বলে ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ৭ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে এই বাঁহাতিকে। ইমরুল আউট হওয়ার পর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি শাহরিয়ার নাফীস। কয়েক ওভার পরে ৬০ রান করে তিনিও ধরেন সাজঘরের রাস্তা। ৩৮তম ওভারে বাংলাদেশকে হতাশায় ডোবান শেন ওয়াটসন। এক ওভারেই তুলে নেন অধিনায়ক সাকিব আল হাসান ও আগের ম্যাচে ৮১ রান করা মুশফিকুর রহিমকে। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর ৬৮ রানের লড়াকু ইনিংসটার সুবাদে বাংলাদেশ তোলে ২৯৫ রান।অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি উইকেট নিয়েছেন মিচেল জনসন। দুটি উইকেট পেয়েছেন শেন ওয়াটসন।ম্যাচসেরা হন মাইক হাসি ও সিরিজ সেরা শেন ওয়াটসন। ওয়েবসাইট।