শেষ ম্যাচে জিতল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনিয়র ডেভিস কাপ টেনিসের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রাক-বাছাই পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুচিংয়ে শেষ ম্যাচে বাংলাদেশ ২-০-তে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। প্রথম এককে আখতার হোসেন ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন ফারেস আল জানাহিকে। দ্বিতীয় এককে দেলোয়ার হোসেন ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন ফাহাদ জানাহিকে। দ্বৈতের ম্যাচটি হয়নি।