শেষ ম্যাচে জিতেও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নেহরু কাপ হকিতে তৃতীয় ম্যাচে জয় পেল বাংলাদেশ। দিল্লির শিবাজি স্টেডিয়ামে কাল কোয়ার্টার ফাইনাল লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে আর্মি একাদশকে। বাংলাদেশের ২টি গোল করেছেন কৃষ্ণা। অন্যটি নান্নুর। তবে এই ম্যাচে জিতলেও নেহরু কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। এর আগে ওএনজিসি ও এয়ার ইন্ডিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।