শেষ ম্যাচে জিতেছে ‘এ’ দল
বোলাররা ভালো করবেন, ব্যাটসম্যানরা ডোবাবেন। পুরো সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফম্যান্স দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্স ছিল এমনই। যেদিন বোলারদের পারফরম্যান্স একটু বেশি ভালো হয়েছে, সেদিনই জিতেছে দলটি। কাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও হলো সেটা। হাইপারফরম্যান্স দলকে ১০৫ রানে অলআউট করে ৪ উইকেটে জিতেছে ‘এ’ দল। প্রথম ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় ২ ম্যাচের সিরিজটা ‘এ’ দল জিতল ১-০ ব্যবধানে। বাংলাদেশ সফরের শেষ ম্যাচটায় কাল টস হেরে ব্যাট করতে নামা দলটি প্রথম বলেই উইকেট হারায়। আন্দ্রে ফ্লেচারকে বোল্ড করেন ফরহাদ রেজা। এরপর ট্রেভন গ্রিফিথ ও কাইল হোপ গড়েন ৪১ রানের জুটি। গ্রিফিথকে সাব্বিরের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন এনামুল জুনিয়র। ৫৭ রানে ইনিংসের সর্বোচ্চ স্কোরার হোপকে (৩০) আউট করেন নাঈম ইসলাম। সফরকারীদের শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ১১ রানের মধ্যে। দুই বাঁহাতি স্পিনার এনামুল জুনিয়র ও নাজমুল ইসলাম পেয়েছেন ৩টি করে উইকেট। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নাজমুল। তবে ১০৬ রান তুলতেই ঘাম ছুটে গেছে ‘এ’ দলের। ১৯.৪ ওভারে জয়টা ছুঁতে তাদের হারাতে হয়েছে ৬ উইকেট। সর্বোচ্চ ২৯ রান (৩৩ বলে) করেছেন শামসুর রহমান। বলের চেয়ে রান বেশি এমন ব্যাটসম্যান মাত্র দুজন—ইমরুল কায়েস (১২ বলে ১৪) ও জিয়াউর রহমান (১৪ বলে ২০)।সংক্ষিপ্ত স্কোরধউইন্ডিজ হাইপারফরম্যান্স: ১৯.৪ ওভারে ১০৫ (হোপ ৩০, ওটলি ২০, গ্রিফিথ ১৭; নাজমুল ৩/১৯, এনামুল ৩/২৭, ফরহাদ ২/২৫, নাঈম ১/১৩, শামসুর ০/৫, হাসান ০/১৫)। বাংলাদেশ ‘এ’: ১৯.৪ ওভারে ১০৬/৬ (শামসুর ২৯, জিয়াউর ২০, নাঈম ১৬, ইমরুল ১৪, সাব্বির ১৪*, আনামুল ৬, মার্শাল ১, রেজা ০*; ডজ ২/২০, ওয়ারিক্যান ১/১১, ব্রাফেট ১/১৬, কটেরেল ১/১৬, কামিন্স ১/২৭)। ফল: বাংলাদেশ ‘এ’ ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল ইসলাম।