শেষ ম্যাচে পন্টিংয়ের আরেকটি মাইলফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ম্যাচ দিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেকটি অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটাও শেষ হয়ে যাচ্ছে রিকি পন্টিংয়ের। আর সেই ম্যাচেই একটা মাইলফলক ছুঁলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪ হাজার রান পূর্ণ হয়ে গেল তাঁর।ওভালে সারের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় এই মাইলফলক ছুঁয়েছেন পন্টিং। ২৪ হাজার রান পূর্ণ করতে ১৫ রান দরকার ছিল তাঁর। দিনশেষে পন্টিং অপরাজিত আছেন ৪১ রানে। শুধু তা-ই নয়, নটিংহামশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ২১২ রানে পিছিয়ে থাকা সারেকে ম্যাচ বাঁচানোর সাহসও জোগাচ্ছেন। তৃতীয় উইকেটে তাঁর ও অরুণ হরিনাথের ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘাটতিটা ২৬ রানে নামিয়ে এনেছে সারে। আজ ম্যাচের চতুর্থ ও শেষ দিন। পন্টিংয়েরও ফার্স্ট ক্লাস ক্রিকেটে শেষ দিন!

ভারত-শ্রীলঙ্কা ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনাল এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে