শেষ ম্যাচে ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র এশিয়া কাপের শেষ ম্যাচে এসে ভরাডুবি হলো বাংলাদেশের। কোরিয়াকে হারিয়ে চমকে দিলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। তবে স্থান নির্ধারণী ম্যাচে অন্তত পঞ্চম হওয়ার সম্ভাবনা ভালোই ছিল অসীম গোপদের। কিন্তু কাল শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।
শক্তিশালী মালয়েশিয়ার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণে থাকা মালয়েশিয়ার প্রথম গোলটি করেন ২ মিনিটে সুফি রুহুল আমিন। এরপর ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রুহুল। ৩০, ৪৪ ও ৬৬ মিনিটে তিনটি গোল করেছেন শামসুল হাজিক। ৫২ ও ৫৮ মিনিটে দুটি গোল করেছেন জাজলান নাজমি। আজওয়ার রহমান ১টি গোল করেছেন ৫৬ মিনিটে।