শেষ ম্যাচেই সিরিজের নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬ উইকেটে জিতেছে সফরকারীরা। সিরিজে এখন ২-২-এ সমতা। একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচটি হবে আগামীকাল।টস জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৭.৪ ওভারে ৮ উইকেটে ২৪৪ রান তোলার পরই হানা দেয় বৃষ্টি। বাংলাদেশের ইনিংসের সমাপ্তিও ওখানে। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান জয়রাজ শেখের। ম্যাচসেরা শ্রীলঙ্কার অফ স্পিনার রমেশ মেন্ডিস ৪০ রানে নিয়েছেন ৫ উইকেট। বৃষ্টি থামার পর ডি-এল পদ্ধতিতে লঙ্কানদের লক্ষ্য পুনর্নির্ধারিত হয় ২৯ ওভারে ১৯৭। ৪১ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় দলটি। সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত ছিলেন চামিকা করুণারত্নে। এ ছাড়া ব্যাটিংয়ে অবদান রেখেছেন কুশল মেন্ডিস (৪৫*) ও সুন্দন বীরাকোড্ডি (৪২)।