শেষ ম্যাচেও জিতল অনূর্ধ্ব-১৯ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জেতা হয়ে গিয়েছিল আগেই। কালকের শেষ ওয়ানডেটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য ছিল কেবলই ব্যবধান বাড়ানোর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দিবারাত্রির ম্যাচে সেটা পেরেছে তারা। সাত ম্যাচ সিরিজের শেষটিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে বাংলাদেশের ছেলেরা হারিয়েছে ৭৬ রানে। সিরিজ জয় ৫-২-এ।৭০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা নড়বড়ে হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ওপেনার সৌম্য সরকারের (৪৮) সঙ্গে ৩৪ রানের জুটিতে সেই বিপর্যয় কিছুটা সামলান মোসাদ্দেক হোসেন। তবে অপরাজিত ৭৯ রানের ইনিংসে দলকে জেতার মতো জায়গায় নেওয়া জুটিটা হয়েছে তাঁর আল আমিনের সঙ্গে। ১০৪ রানে সৌম্য আউট হওয়ার পর আল আমিনকে নিয়ে পঞ্চম উইকেটে ১৩৩ রানের জুটি গড়েছেন মোসাদ্দেক। আল আমিন ৭৬ বলে ৬৫ রান করেছেন তিন বাউন্ডারি আর এক ছক্কায়। মোসাদ্দেকের ছক্কাও একটি, বাউন্ডারি সাতটি।ব্যাটিংয়ের মতো বল হাতেও দারুণ সফল অফ স্পিনার আল আমিন। ৩৩ রানে নিয়েছেন ৫ উইকেট, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। মূলত তাঁর বোলিংয়েই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ২৩৭ রানের জবাবে সফরকারীরা অলআউট হয়ে গেছে মাত্র ১৬১ রানে।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৩৭/৫ (সৌম্য ৪৮, আনামুল ১২, সালমান ৫, আসিফ ১৯, মোসাদ্দেক ৭৯*, আল আমিন ৬৫; ওভারটন ৩/৩৪)। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪১.২ ওভারে ১৬১ (বেল ৫৫, ওভারটন ২৪, ফোকস ২৩; তাসকিন ০/২৭, সাব্বির ১/২১, আসিফ ০/২০, নাঈম জুনিয়র ১/১৬, নাসুম ২/২২, আল আমিন ৫/৩৩, মোসাদ্দেক ০/১৮)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জয়ী ৭৬ রানে, সিরিজজয়ী ৫-২-এ। ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন।