শেষ ম্যাচেও জয় পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একমাত্র টেস্ট, তিনটি ওয়ানডের পর দুটি টি-টোয়েন্টি—জিম্বাবুয়ে সফরের সবকটি ম্যাচেই জয় নিয়ে দেশে ফিরতে যাচ্ছে পাকিস্তান। হারারেতে আজ অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ রানের জয় নিয়ে সফর শেষ করেছে সফরকারী দল।পাকিস্তানের জয়ের নায়ক মোহাম্মদ হাফিজ। ব্যাটে-বলে দুটিতেই সফল এই অলরাউন্ডার। হাফিজের ব্যাটের ওপর ভর করে ৭ উইকেটে ১৪১ রান তোলে প্রথমে ব্যাট করা পাকিস্তান। তিন ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়ে হাফিজ শিকার করেন তিনটি উইকেট। জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৬ রান তুলতে সক্ষম হয়। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—পাকিস্তান: ১৪১/৭ (২০ ওভার)হাফিজ ৫১জারভিজ ১৫/৩জিম্বাবুয়ে: ১৩৬/৭ (২০ ওভার)টাইবু ৩৭*হাফিজ ১১/৩ফল: পাকিস্তান ৫ রানে জয়ী।