শেষ ম্যাচেও দাপুটে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জয় হয়ে গেছে। শ্রীলঙ্কা তাই বিশ্রাম দিয়েছিল তিন অভিজ্ঞ খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা ও রঙ্গনা হেরাথকে। এই সুযোগটা কাজে লাগাবে কী, উল্টো শেষ ম্যাচে আরেকটি বিব্রতকর পরাজয়ের উপহার পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নড়বড়ে নিরানব্বইয়ে কাটা পড়ে টানা দ্বিতীয় সেঞ্চুরিবঞ্চিত তিলকরত্নে দিলশান, তবে লাহিরু থিরিমান্নেকে নিয়ে দলকে এনে দিয়েছেন শক্ত একটা ভিত্তি। সেই ভিতের ওপর দাঁড়িয়ে তাণ্ডব চালিয়েছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কা তুলেছে ৩০৭।এর পর দক্ষিণ আফ্রিকাকে ১৭৯ রানে অলআউট করে ১২৮ রানে জিতেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৩২১ রান তাড়া করে ১৮০ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। কাল দক্ষিণ আফ্রিকার হয়ে লড়াই যা করার করেছেন শুধু অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (৫১)। ওয়েবসাইট।এর আগে প্রেমাদাসার ব্যাটিং উইকেটে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ হারিয়েছেন ওপেনার কুশল পেরেরা। ওপরে জায়গা পাওয়া থিরিমান্নেকে নিয়ে এরপর দ্বিতীয় উইকেটে ১৬৩ রানের জুটি গড়েন দিলশান। শুরুতে সাবধানি ছিলেন দুজনই, হাত খুলেছেন সময়ের সঙ্গে। ফাঙ্গিসোর বলে ডুমিনির দুর্দান্ত ক্যাচে ফেরেন থিরিমান্নে। দিলশান এগিয়ে যাচ্ছিলেন ১৮তম সেঞ্চুরির পথে। ৯৯-এ দাঁড়িয়ে ম্যাকলারেনকে খেললেন টানা তিনটি ডট বল। পরের বলটা ফুল লেংথ স্লোয়ার, আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড দিলশান। রানের গতি তাতে ভাটা পড়েনি, বরং আরও জোয়ার এসেছে। ৪৫ বলে ৭৫ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে দলকে ৩০০ পার করান দুর্দান্ত ফর্মে থাকা সাঙ্গাকারা। ইনিংসটার পথে মিসবাহকে ছাড়িয়ে হয়ে গেছেন এ বছরের সর্বোচ্চ রান সংগ্রহকারী, গড়েছেন দ্বিপক্ষীয় সিরিজে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। সিরিজ-সেরা পুরস্কারটাও অপেক্ষা করছিল সাঙ্গাকারার জন্য। সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০৭/৪ (দিলশান ৯৯, পেরেরা ৯, থিরিমান্নে ৬৮, সাঙ্গাকারা ৭৫*, ম্যাথুস ২৩, থিসারা ১৭*, ম্যাকলারেন ১/৪৭, ফাঙ্গিসো ১/৪৮, সতসোবে ১/৫২, মরকেল ১/৭৮)। দক্ষিণ আফ্রিকা: ৪৩.৫ ওভারে ১৭৯ (ডি কক ২৭, আমলা ১৮, ডুমিনি ১৫, ডু প্লেসিস ৬, ডি ভিলিয়ার্স ৫১, বেহারডিয়েন ১, মিলার ০, ম্যাকলারেন ২৯, মরকেল ০, ফাঙ্গিসো ১৮*, সতসোবে ৩; লাকমল ৩/২৪, মেন্ডিস ৩/৩৬, সেনানায়েকে ২/২৯ , থিসারা ১/১৭, দিলশান ১/৪১ )। ফল: শ্রীলঙ্কা ১২৮ রানে জয়ী। সিরিজ: শ্রীলঙ্কা ৪-১ এ জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তিলকরত্নে দিলশান। ম্যান অব দ্য সিরিজ: কুমার সাঙ্গাকারা।