শেষ ম্যাচেও হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় সফরকারী বাংলাদেশ মহিলা ক্রিকেট দল শেষ প্রস্তুতি ম্যাচেও হেরেছে। শ্রীলঙ্কার কুরুনেগালায় কাল স্বাগতিকেরা ৬ উইকেটে হারিয়েছে সালমাদের। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৪৮ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৯ রান করেন শুকতারা। জবাবে ৩৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। লতা, শুকতারা, সোহেলি ও সাথিরা নিয়েছেন ১টি করে উইকেট। এর আগে প্রথম দুটি প্রস্তুতি ম্যাচেও হেরেছিল বাংলাদেশ।