প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ মানুষের দিন শেষ। এসে গেছে ক্লোন মানব। সবখানেই তাদের জয়জয়কার। ফুটবলেও। রোনালদো, নেইমার, রুনি, ইব্রারা তাই কল্কেই পাচ্ছেন না। শেষ পর্যন্ত খেলাই ছেড়ে দিতে হলো তাঁদের। নেইমার হয়ে গেছেন নাপিত, রুনি শ্রমিক, রোনালদো সুপার মার্কেটের মডেল আর ইব্রা নিজের আত্মজীবনী বিক্রি করে বেড়ান! সবাইকে খুঁজে খুঁজে এক করলেন রোনালদো। ক্রিস্টিয়ানো নন, ব্রাজিল কিংবদন্তি রোনালদো। বোঝালেন, ওরা এখনো ফুরিয়ে যাননি। ক্লোনের সঙ্গে শেষবারের লড়াইয়ে তাঁদের জিততেই হবে। সেখান থেকেই শুরু ঘুরে দাঁড়ানোর। এমন চিত্রনাট্য নিয়ে দুর্দান্ত একটি অ্যানিমেশন বিজ্ঞাপন বানিয়েছে নাইকি। ‘লাস্ট ওয়ার্ল্ড কাপ’ নামের এই বিজ্ঞাপন এর মধ্যেই তুমুল সাড়া ফেলেছে ইউটিউব-ফেসবুকে। ওয়েবসাইট৷