শেষ রাউন্ডেই শিরোপার মীমাংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরূহ ছিল কাজটি, তবে অসম্ভব নয়। এক রাউন্ড বাকি থাকতেই শিরোপা জয়ের সুযোগ ছিল খুলনা বিভাগের। সে জন্য শেষ দিনে ঢাকা বিভাগের ৭ উইকেট তুলে নিতে হতো ৮৯ রানের মধ্যে। পারেনি খুলনা, বরং ৫ উইকেটে জিতে শিরোপার সম্ভাবনা টিকিয়ে রেখেছে ঢাকা। ৩৪ পয়েন্ট নিয়ে খুলনা শীর্ষে, ৪ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে ঢাকা। শিরোপার মীমাংসা হবে তাই আগামী পরশু শুরু হতে যাওয়া শেষ রাউন্ডে। কাল বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম, সিলেটকে ১০ উইকেটে হারিয়ে অন্তত শিরোপা ধরে রাখার সূক্ষ্ম আশা বাঁচিয়ে রেখেছে রাজশাহী। এই রাউন্ডের আরেক ম্যাচে পরশুই রংপুরকে ঢাকা মহানগর হারিয়েছে ৯ উইকেটে।ঢাকা বিভাগ-খুলনারাজশাহীতে ২১১ রানের জয়ের লক্ষ্যে ঢাকা দিন শুরু করেছিল ৩ উইকেটে ১২১ রান নিয়ে। আগের দিন ২ উইকেট নেওয়া খুলনার পেসার রবিউল ইসলাম কাল ফেরান রকিবুল ও মোশারফকেও। কিন্তু নাদিফ চৌধুরীর (৬৮ বলে ৫৩) ব্যাটে শেষ পর্যন্ত সহজেই জিতে যায় ঢাকা। কাল ১৮.২ ওভারেই ৯৫ তুলে ফেলে ঢাকা। ৪ উইকেট নেওয়া রবিউলকেই টানা দুই ছয় মেরে ম্যাচ শেষ করে দেন নাজমুল মিলন (১১ বলে ২২)। ১৩১ রানে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা অধিনায়ক মোশারফ হোসেন।রাজশাহী-সিলেটবিকেএসপিতে সিলেটের পরাজয় অনেকটা নিশ্চিতই ছিল। ২ উইকেট হাতে নিয়ে মাত্র ১৬ রানে এগিয়ে থেকে দিন শুরু করেছিল সিলেট। ৫৮ রানে অপরাজিত গোলাম মাবুদকে দিনের শুরুতেই ফেরান অধিনায়ক ফরহাদ রেজা। শেষ ব্যাটসম্যান আবু জায়েদকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৩৪ বলেই ৩১ রানের জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে রাজশাহী। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাব্বির রহমান দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে ২৫ রানে অপরাজিত থাকেন ১৭ বলে। ম্যাচসেরাও তিনি। ২৬ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকার তিনে। ২১ পয়েন্ট নিয়ে পাঁচে সিলেট।বরিশাল-চট্টগ্রামনূর হোসেনের ঘূর্ণি ঘরের মাঠে জিতিয়েছে চট্টগ্রামকে। ৩ উইকেটে ৯৭ রান নিয়ে দিন শুরু করা বরিশাল দ্বিতীয় ইনিংসে শেষ ৭ উইকেট হারায় ৫৬ রানের মধ্যে। ফজলে মাহমুদ (৫০) ছাড়া ৩০ ছাড়াতে পারেননি বরিশালের আর কেউ। ক্যারিয়ার-সেরা বোলিংয়ে ২৯ রানে ৫ উইকেট নিয়েছেন নূর। প্রথম শ্রেণীর ক্রিকেটে আর একবারই ৫ উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার, গত মৌসুমে রংপুরের বিপক্ষে। ৭২ রানের লক্ষ্য ছুঁতে ২ উইকেট হারায় চট্টগ্রাম। প্রথম ইনিংসের অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচসেরা ফয়সাল হোসেন।সং ক্ষি প্ত স্কো রচট্টগ্রাম-বরিশালবরিশাল: ২০৪ ও ১৬৩ (ফজলে রাব্বি ৫০, রেজাউর ২৭, নাসিরউদ্দিন ২৪, ফরিদউদ্দিন ১৫, সজীব ১২*, জাকারিয়া ১০; নুর হোসেন ৫/২৯, ইয়াসির আরাফাত ৩/৬২, রেজাউল ১/৯, নাফিস ইকবাল ১/৯)। চট্টগ্রাম: ২৯৬ ও ৭২/২ (ইরফান ৩৬, নাফিস ইকবাল ১২, ইয়াসির ১১*, নাজিমউদ্দিন ১৩*; নাসিরউদ্দিন ২/২৪)।ফল: চট্টগ্রাম ৮ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: ফয়সাল হোসেন। ঢাকা-খুলনাখুলনা: ১৭১ ও ২৬৮। ঢাকা: ২২৯ ও ২১৬ (রনি ৫৭, নাদিফ ৫৩, শুভাগত ৩০, রকিবুল ২৩, নাজমুল ২২*, মোশাররফ ১৫; রবিউল ৪/৭৩, মুরাদ ১/৪৯)।ফল: ঢাকা ৫ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মোশাররফ হোসেন।রাজশাহী-সিলেটসিলেট: ২১৮ ও ২০২ (গোলাম মাবুদ ৬১, অলক ২৭, নাবিল ৩২*, ইমতিয়াজ ১৮, সায়েম ১৫; তাইজুল ৫/৭৪, সাকলাইন ৩/৫৩, ফরহাদ হোসেন ১/৩২, ফরহাদ রেজা ১/৭)। রাজশাহী: ৩৯০ ও ৩১/০ (সাব্বির ২৫*, মাইশুকুর ৬*)।ফল: রাজশাহী ১০ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান।