শেষ ষোলো দেখছে চেলসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮-এর ক্ষতে খানিকটা প্রলেপ দিল চেলসি। ২০০৮ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মস্কো থেকে বেদনা নিয়ে ফেরা চেলসি এবার গ্রুপ পর্বের ম্যাচে জিতল ৩ পয়েন্ট। স্বাগতিক স্পার্তাক মস্কোকে ২-০ গোলে হারিয়ে ৩ ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিশ্চিত করল কার্লো আনচেলত্তির দল।স্বাগতিক দর্শকদের মনে দুঃখ এঁকে দেন মস্কোরই ঘরের ছেলে ইউরি ঝিরকভ। সিএসকেএ মস্কো থেকে গত বছর চেলসিতে নাম লেখানো ঝিরকভ ২৪ মিনিটে এগিয়ে দেন চেলসিকে। ৪৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন নিকোলাস আনেলকা। এএফপি।