প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮২ স্পেন বিশ্বকাপে রাউন্ড রবিন লিগ পদ্ধতির দ্বিতীয় রাউন্ডে ১২ দলের ১০টিই ছিল ইউরোপিয়ান। ১৯৮৬ সালে ১৬ দলের নকআউট পর্ব (দ্বিতীয় রাউন্ড) চালু হওয়ার পর ১৯৯৮ পর্যন্ত চারটি টুর্নামেন্টেই ১০টি করে ইউরোপিয়ান দল ছিল। ২০০২ সালে জাপান-কোরিয়ায় নয়টি ইউরোপিয়ান দল ছিল শেষ ষোলোতে। জার্মানিতে আবারও ১০টি ইউরোপীয় দলকে পায় দ্বিতীয় রাউন্ড। ছন্দপতন এরপরই, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় শেষ ষোলোয় ওঠে মাত্র ছয়টি ইউরোপীয় দল। এবার সংখ্যাটা ৬ ছোঁয় কি না সন্দেহ। পরশু পর্যন্ত মাত্র তিন ইউরোপীয় দল হল্যান্ড, গ্রিস ও বেলজিয়ামের পরের রাউন্ডে উত্তরণ নিশ্চিত ছিল।