শেষ ষোলোতে জাপান
ডেনমার্ককে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নাম লেখাল জাপান। ঘরের মাঠে ২০০২ বিশ্বকাপে তারা উঠেছিল শেষ ষোলোতে। এবার জাপানের আগেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে এশিয়ার আরেক প্রতিনিধি দক্ষিণ কোরিয়া।ক্যামেরুনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা হল্যান্ড। ‘ই’ গ্রুপে চ্যাম্পিয়ন হল্যান্ড, পয়েন্ট ৯। রানার্সআপ জাপানের পয়েন্ট ৬। দ্বিতীয় রাউন্ডে জাপানের প্রতিপক্ষ প্যারাগুয়ে। হল্যান্ড খেলবে স্লোভাকিয়ার সঙ্গে।জাপানের দুটি গোল এসেছে ফ্রি-কিক থেকে। ১৭ মিনিটে কিউসুকে হোন্ডা, ৩০ মিনিট ইয়াসুহিতো এন্দোর নেওয়া দুটি ফ্রি-কিকই বাঁক খেয়ে জালে গেছে। ৮০ মিনিটে ডেনমার্কের টমাসনের নেওয়া পেনাল্টি জাপান গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল টমাসনই ঠেলেন জালে। জাপানের তৃতীয় গোল ওকাজাকির। হল্যান্ডের গোল দুটি রবিন ফন পার্সি ও হান্টেলারের। পেনাল্টি থেকে ১-১ করেছিলেন স্যামুয়েল ইতো।