শেষ ষোলোতে ফেদারার, শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে ইউএস ওপেন শিরোপা জিতেছিলেন মারিয়া শারাপোভা। এরপর যেন হারিয়েই গিয়েছিলেন। গত চার বছরে তৃতীয় রাউন্ডের বাধাই পেরোতে পারেননি। গত বছর ইউএস ওপেনের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে হেরে গিয়েছিলেন আমেরিকার মেলানি ওডিনের কাছে। কিন্তু এবার দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি। আমেরিকান ব্রিটিশ কাপরাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে পৌঁছেছেন শারাপোভা।তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন পাঁচবারের ইউএস ওপেন শিরোপাজয়ী রজার ফেদারারও। ফরাসি পল হেনরি ম্যাথিউকে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছেন টেনিস র্যাংকিংয়ের ২ নম্বর এই তারকা। চতুর্থ রাউন্ডে শারাপোভা মুখোমুখি হবেন দুর্দান্ত ফর্মে থাকা ক্যারোলিন ওজনিয়াকির।শেষ ষোলোতে পৌঁছেছেন নোভাক জোকোভিচ। জেমস ব্লেককে তিনি হারিয়েছেন ৬-১, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে। ওয়েবসাইট