শেষ ষোলোয় শারাপোভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বিঘ্নেই এগিয়ে চলেছেন মারিয়া শারাপোভা। আজ শনিবার লারা জাকোপালোভাকে ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে উইম্বলডন টেনিসের শেষ ষোলোয় উঠে গেছে রাশিয়ার এই টেনিস তারকা।এ পর্যন্ত একবারই উইম্বলডন শিরোপার দেখা পেয়েছেন শারাপোভা। ২০০৪ সালের ঘটনা সেটা। প্রায় সাত বছর পর আবারও উইম্বলডন জয়ের স্বপ্নে বিভোর ২৪ বছর বয়সী এই তারকা। রয়টার্স।