প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থে এক সেশনেই সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। দিনের শেষ সেশনে ১০০-এর বেশি রান করা ব্যাটসম্যানের সংখ্যা ওয়ার্নারসহ মাত্র ৩৩। ওয়ার্নারের আগে সর্বশেষ দিনের শেষ সেশনে এক শর বেশি রান করেছিলেন বীরেন্দর শেবাগ, যেটি ছিল ২০০৯-১০ মৌসুমে। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শেবাগের ২৯৩ রানের ১৩৩ রানই দ্বিতীয় দিনের শেষ সেশনে। শেষ বিকেলে প্রথম ১০০-এর বেশি রান (১১৩) করেছিলেন অস্ট্রেলিয়ার জর্জ বনর। সেটিও সেই ১৮৮৪-৮৫ মৌসুমে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে। শেষ সেশনে সবচেয়ে বেশি তিনবার শয়ের ওপরে রান স্যার ডন ব্র্যাডম্যানের। দুবার করে এই কীর্তি করেছেন অস্ট্রেলিয়ারই ভিক্টর ট্রাম্পার ও ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস।