শেষ সোনা লিথুনিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ অলিম্পিকের প্রথম সোনাটি জিতেছিলেন চীনের মহিলা শ্যুটার ই সিলিং। কাল শেষটি উঠল লরা আসাদুসকাইটের গলায়। লিথুনিয়ার মেয়ে জিতেছেন মডার্ন পেন্টাথলনের সোনা। শেষ দিনে পুরুষ বাস্কেট বলের সোনা জিতেছে যুক্তরাষ্ট্রের ড্রিম টিম। ফাইনালে স্পেনকে ১০৭-১০০ পয়েন্টে হারিয়ে শিরোপা ধরে রেখেছে দলটি। পুরুষ ম্যারাথনের সোনা জিতেছেন উগান্ডার স্টেফেন কিপরোটিচ। ২ ঘণ্টা ৮ মিনিট ১ সেকেন্ড সময় লেগেছে তাঁর। রয়টার্স।