শেষ হলো আন্তর্জাতিক ব্যাডমিন্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ঘরোয়া টুর্নামেন্টেও এর আগে বেশ কয়েকবার খেলে গেছেন। নিট কনসার্নের হয়ে খেলা মালয়েশিয়ান শাটলার যোগেন্দ্রান কৃষ্ণান এবার ঢাকাতেই জিতলেন ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ এককের শিরোপা। ফাইনালে কৃষ্ণান হারিয়েছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই চীনা তাইপের সু জেন হাওকে। মহিলা এককে চীনা তাইপের পাও সিয়াও মা, মহিলা দ্বৈতে ভারতের প্রযুক্তা সাওয়ান্ত-সুনীল আর্তিসারা, পুরুষ দ্বৈতে চীনা তাইপের লিয়াং জুই-লিয়াও কোয়ান হাও, মিশ্র দ্বৈতে মালয়েশিয়ার আদিব-সানিরু চ্যাম্পিয়ন হয়েছেন।