শেষ হলো ঢাকার বাছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারটেল রাইজিং স্টারসের ‘এয়ারটেল কাপের’ ঢাকা কেন্দ্রের বাছাই শেষ হয়েছে গতকাল। স্কুল এবং জেলা দলগুলোর নকআউট টুর্নামেন্ট শেষে বেছে নেওয়া হয়েছে সাতজন মেধাবী ভাগ্যবান তরুণকে—বিকেএসপির মোহাজ্জেব খান ও মাহবুব হোসেন ফাহিম, বিএন হাইস্কুলের সিরাজুম মুনির, লক্ষ্মীনারায়ণ কটন মিলস হাইস্কুলের মোহম্মদ হূদয়, সৈয়দপুর বঙ্গবন্ধু হাইস্কুলের আলামিন হোসেন, রাবেয়া হাইস্কুলের অনীক হোসেন, মীর কাদির হাজী আমজাদ আলী স্কুলের সম্পদ মিয়া।
এয়ারটেল রাইজিং স্টারস নির্বাচনপ্রক্রিয়ায় সারা দেশ থেকে ১২০ জন অনূর্ধ্ব—১৬ মেধাবী ফুটবলারকে বাছাই করা হবে। বিকেএসপিতে তাঁদের দেওয়া হবে সাত দিনের বিশেষ প্রশিক্ষণ। এবং এখান থেকে চূড়ান্তভাবে ১২ জনকে বাছাই করে এক সপ্তাহের প্রশিক্ষণে পাঠানো হবে ম্যানচেস্টার ইউনাইটেডে।