শেষ হাসি কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লি না ও সিবুলকোভা
লি না ও সিবুলকোভা

গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ আগেই পেয়েছেন লি না। অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছেন দুটি ফাইনালও। কিন্তু ডমিনিকা সিবুলকোভার এটিই প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের ফাইনালে তাই আজ সিবুলকোভার বিপক্ষে লি না-ই ফেবারিট। কিন্তু এবারের টুর্নামেন্টে ‘অঘটনের মিছিল’ সম্ভাবনার দৌড়ে রাখছে সিবুলকোভাকেও।
লি না সিবুলকোভা
৪ র‌্যাঙ্কিং ২৪
২৬ ফেব্রুয়ারি ১৯৮২ জন্ম ৬ মে ১৯৮৯
উহান, চীন জন্মস্থান ব্রাতিস্লাভা, স্লোভাকিয়া
৫ ফুট ৭.৭৫ ইঞ্চি উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি
৬৫ কেজি ওজন ৫৫ কেজি
ডানহাতি খেলার ধরন ডানহাতি
১৯৯৯ পেশাদার ২০০৪
৮ শিরোপা ৩
১ গ্র্যান্ড স্লাম শিরোপা ০
প্রায় ১ কোটি ৩৪ লাখ ক্যারিয়ার প্রাইজমানি ($) প্রায় ৪৩ লাখ
রানার্সআপ (২০১১, ২০১৩) টুর্নামেন্টে সেরা সাফল্য ফাইনাল (২০১৪)
এটি (আমার) তৃতীয় ফাইনাল। কত কাছে ট্রফিটা!
এটি হবে আমার জীবনের সবচেয়ে বড় ম্যাচ
৫০ ডব্লটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পঞ্চাশের মধ্যে সিবুলকোভাই সবচেয়ে খাটো খেলোয়াড়। কম উচ্চতার জন্য ‘পকেট রকেট’ও বলা হয় তাঁকে।
৪ দুজনের মুখোমুখি ম্যাচের সংখ্যা। এগিয়ে লি না. জিতেছেন চারবারই।
১ এটিই সিবুলকোভার প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। স্লোভাকিয়ার কোনো খেলোয়াড়েরও।
০ অস্ট্রেলিয়ান ওপেনে তো নয়ই, এর আগে অন্য কোনো গ্র্যান্ড স্লামেও পরস্পরের মুখোমুখি হন নি লি না-সিবুলকোভা।