শেষ 'জীবনের' লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়ালেখক ও ধারাভাষ্যকার জীবন বোস আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে কাল যশোরে নিজ বাসভবনে  ফেললেন তাঁর শেষনিশ্বাস। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। চিরকুমার জীবন বোস ১৯৪৩ সালের ৩১ আগস্ট জন্ম নেন মাগুরার শালিখা থানার ধনেশ্বরগাতী গ্রামে।

জীবন বোস দৈনিক আজাদ, দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, পাক্ষিক ক্রীড়াজগত-এ লেখালেখি করেছেন। এ ছাড়া যশোরের দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ ও দৈনিক রানার পত্রিকার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭-৯৫ সাল পর্যন্ত বেতারে নিয়মিত ধারাভাষ্য দিয়েছেন। ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সদস্য। ২০০৮ সালে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সংবর্ধনা দেয় তাঁকে। তিনি যশোরে প্রথম বিভাগ ফুটবল লিগে খেলেছেন। ক্রিকেট খেলেছেন ইস্টার্ন ক্লাবে। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে।