শেষটাও ভালো হলো ওয়েস্ট ইন্ডিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনীল নারাইনের দুর্দান্ত বোলিংয়ে পঞ্চম ও শেষ ওয়ানডেতেও জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কাল সেন্ট কিটসে ক্যারিবীয়দের জয় ২০ রানের। লেগ স্পিনার সুনীল নারাইন ২৭ রানে ৫ উইকেট নিয়ে মড়ক ধরান কিউই ব্যাটিংয়ে। ওয়েস্ট ইন্ডিজের ২৪১ রানের জবাবে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ২২১ রানে।টসে জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা অবশ্য ভালো হয়নি। টপ অর্ডারের ব্যর্থতায় ক্যারিবীয়দের স্কোরবোর্ড প্রথম দিকে দেখাচ্ছিল বড্ড মলিন। ১০৫ রানেই ৫ উইকেট হারিয়ে তারা রীতিমতো ধুঁকছিল। তবে মারলন স্যামুয়েলসের ৪৩ ও ডোয়াইন ব্রাভোর ৫৩ ঝড়ের মুখে পড়া জাহাজকে পথ দেখায়। শেষের দিকে আন্দ্রে রাসেলের ৫৯ ও এর আগে টমাসের ২০ ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যায় সম্মানজনক ও লড়িয়ে স্কোরের দিকে। তাদের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ২৪১ রানে। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সফল ছিলেন কাই মিলস, টিম সাউদি—দুজনই। এ ছাড়া এলিস ৫৪ রানে ২ উইকেট নেন। মিলস ৪০ রানে ৩টি এবং সাউদি ৩৭ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহকে বড় হতে দেননি। এই তিন বোলারের কর্তৃত্বের মধ্যে উইলিয়ামসনও তুলে নেন ১টি উইকেট।নিউজিল্যান্ডের জবাবটাও যুত্সই ছিল না। টপ অর্ডারে তাদের ব্যাটসম্যানরা ভালো শুরুর পরও উইকেট দিয়ে এসে দলকে বিপদে ফেলে দেন। গাপটিল ৩৩, ব্র্যান্ডন ম্যাককালাম ৩৩ ও রস টেইলর ২৮ রান করে ফিরে যান। এই তিন ব্যাটসম্যান নিজেদের সংগ্রহকে আরও একটু বাড়িয়ে গেলে হয়তো কাল ম্যাচটা জিতেই ফিরতে পারত নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৮৪ বলে ৬৯ রান করে একাই লড়াই চালিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে। সুনীল নারাইন একে একে গাপটিল, ম্যাককালাম, উইলিয়ামসন, এলিস ও মিলসকে ফেরত পাঠিয়ে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনাকে দূরে ঠেলে দেন। টিনো বেস্ট ৫৮ রানে ২ উইকেট নেন। ব্রাভো ও স্যামুয়েলস দখল করেন যথাক্রমে ২টি ও ১টি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ ২৪১/৯ (৫০ ওভার)আন্দ্রে রাসেল ৫৯, ডোয়াইন ব্রাভো ৫৩, মারলন স্যামুয়েলস ৪৩সাউদি ৩/৩৭, মিলস ৩/৪০নিউজিল্যান্ড ২২১/১০ (৫০ ওভার)উইলিয়ামসন ৬৯, গাপটিল ৩৩, ম্যাককালাম ৩৩সুনীল নারাইন ৫/২৭, টিনো বেস্ট ২/৫৮, ব্রাভো ২/৩০ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০ রানে জয়ীম্যান অব দ্য ম্যাচ: সুনীল নারাইনটস: ওয়েস্ট ইন্ডিজ